নজর বিডি

মোঃ শহীদুল ইসলাম

মোঃ শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক


হজ ব্যবস্থাপনায় ছোটখাটো বিচ্যুতি থাকতে পারে: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজ ব্যবস্থাপনায় ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে; এগুলোকে ইতিবাচকভাবে দেখে দুর্নীতিমুক্ত ও অনিয়মহীন পরিবেশ গঠনে গুরুত্ব দেওয়া প্রয়োজন।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানোর পর এবার আরো ২৫ হাজার টাকা কমানো হয়েছে, ফলে টিকিটের মূল্য বর্তমানে ১ লাখ ৩০ হাজার টাকায় নেমে এসেছে। এছাড়া আবাসন ও সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। হজযাত্রীদের সাথে প্রতারণা করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন খালেদ সাইদ আল হাদেল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাপরিচালক কায়জার সোহেল আহমেদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখেন হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।ধর্ম সচিব তার বক্তব্যে বেসরকারি এজেন্সিগুলোকে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিন দিনব্যাপী এ মেলায় ১৫৪টি স্টল অংশ নিয়েছে এবং আগামী ১ আগস্ট (শনিবার) পর্যন্ত মেলা চলবে।

হজ ব্যবস্থাপনায় ছোটখাটো বিচ্যুতি থাকতে পারে: বিমান প্রতিমন্ত্রী