নজর বিডি

ক্যারিয়ার

ডেন্টিস্ট্রিতে এমএস করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি, বড় বোনের কনভোকেশনে ইঞ্জিনিয়ার সৌমিক

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী সিটি ইউনিভার্সিটি অব টেকনোলজি নিউইয়র্ক থেকে ডেন্টিস্ট্রির ওপর সফলভাবে এমএস ডিগ্রি সম্পন্ন করেছেন ডা. উম্মে রুম্মান সেজুতি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জাঁকজমকপূর্ণ কনভোকেশনের (সমাবর্তন) মাধ্যমে তাকে এই উচ্চতর ডিগ্রি ও সম্মাননা প্রদান করা হয়।ডা. উম্মে রুম্মান সেজুতির এই গৌরবময় অর্জনে মহান আল্লাহ পাকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার। তার এই সাফল্যে সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে, যেন আগামী দিনে তিনি চিকিৎসাসেবা ও গবেষণায় আরও বড় অবদান রাখতে পারেন।নজরবিডিবড় বোনের এই বিশেষ ও স্মরণীয় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ছোট ভাই ইঞ্জিনিয়ার সৌমিক। তিনিও বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় 'ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট' বিষয়ের ওপর উচ্চতর এমএস ডিগ্রি অর্জন করছেন।মেধাবী এই দুই ভাই-বোন রাজধানী ঢাকার 'উত্তরা পাবনা সোসাইটি' (ইউপিএস)-এর সাধারণ সদস্য। সন্তানদের এমন যুগপৎ সাফল্যে আনন্দের বন্যা বইছে তাদের পরিবারে।ডা. উম্মে রুম্মান সেজুতি ও ইঞ্জিনিয়ার সৌমিক—উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস), ঢাকা-এর সম্মানিত সভাপতি এবং উত্তরা মিডিয়া ক্লাব, ঢাকা-এর সাংগঠনিক সম্পাদক মো: মহিউল ইসলাম শামসুল-এর সন্তান। সন্তানদের এই অনন্য আন্তর্জাতিক সাফল্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা মো: মহিউল ইসলাম শামসুল ও তার পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ডেন্টিস্ট্রিতে এমএস করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি, বড় বোনের কনভোকেশনে ইঞ্জিনিয়ার সৌমিক