গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের নিশাতলা এলাকায় যাত্রা শুরু করলো “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট”। আজ শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডেক্স গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আজম; ছবি: নজরবিডি ডট কমউদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডেক্স গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রিমওয়ে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্রিমওয়ে গ্রুপের ডিরেক্টর আবু সুফিয়ান, ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাই, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু এবং করোনা ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর কাজী আবু বক্কার।রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” এর স্বত্বাধিকারী আবুল কাশেম রাজ; ছবি: নজরবিডি ডট কমএসময় “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” এর স্বত্বাধিকারী আবুল কাশেম রাজ শুভেচ্ছা বক্তব্যে অতিথিদের ধন্যবাদ জানান এবং রেস্টুরেন্টটির সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজের সাবেক জিএস মিজানুর রহমান মন্টু মৃধা, বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মুন্সী, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশোক মৃধা, খান্দারপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইমারত শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠানের শুরুতে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজম অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন ঘোষণা করেন। পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।