কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাবের কার্যক্রম জোরদার, এনজিওগুলোর সঙ্গে সমন্বয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৩১ আগস্ট) সিলেটের মেন্দীবাগস্থ জনকল্যাণ ভবনে ক্যাবের সিলেট জেলা কার্যালয়ে প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন ক্যাব সিলেট জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি জামিল চৌধুরী। সিলেট ক্যাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক ইকবাল কবির, ছিদ্দিকুর রহমান, প্রবাসী আশিক চৌধুরী, রিয়াজ উদ্দিন আহমদ, আনোয়ার চৌধুরী, কামাল উদ্দিন আহমদ, শিলু মিয়া, আবুল আমিন, আলী আশরাফ চৌধুরী, শাহনাজ কুলসুম আরা ও আবু সাইদসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা ক্যাবের নেতৃবৃন্দ ও সদস্যরা সভায় অংশ নেন।
সভায় ক্যাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এনজিও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়
একই দিন দুপুরে দ্বিতীয় পর্বে সিলেটের বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। নিরাপদের নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই জনকল্যাণের নির্বাহী পরিচালক ও বিভাগীয় ক্যাব সভাপতি জামিল চৌধুরী।
সভা শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন এনজিওর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভায় এওয়ার্ডের নির্বাহী পরিচালক এ কে এম আজাদ, প্রোগ্রাম হেড ফারুক আহমদ, এসডিএসের (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, এইচডিও (সিলেট সদর) নির্বাহী পরিচালক মনসুর আলম, রিডো বাংলাদেশের (সিলেট সদর) নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, সুবাসের (জকিগঞ্জ) নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন, সবুজ বাংলার (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক বদরুল ইসলাম, এভারগ্রীনের (বিশ্বনাথ) নির্বাহী পরিচালক হাসান মাহমুদ রিপন, বিশ্বনাথ নারী ফোরামের নির্বাহী পরিচালক হাসিনা বেগমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্যাবের সিলেটের বিভিন্ন কমিটি ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ লক্ষ্যে তিন সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাব উদ্দিন শাহিন। কমিটির অন্য দুই সদস্য হলেন সৈয়দ আছলাম হোসেন ও সাংবাদিক বদরুল ইসলাম।
সভায় জানানো হয়, সমন্বয় কমিটির পরবর্তী সভা আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভা শেষে এনজিও নেতৃবৃন্দ ‘সুবাস’ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সুবাসের নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন