নজর বিডি

অপরাধ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান,ভারতীয় পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫ হাজার ৪০০ টাকা।সোমবার (৩০ আগস্ট) রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৩৯৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, ৩টি ভারতীয় শাড়ি, ৯১ পিস মলম ও ২৪ পিস কনফেকশনারি জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, ওই ভারতীয় পাসপোর্টধারী যাত্রী দীর্ঘদিন ধরে মাল্টিপল ভিসার মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশে যাতায়াত করে আসছিলেন। একই সঙ্গে নিয়মিত রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে নিয়ে আসছিলেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্তে কঠোর নজরদারির কারণে চোরাচালান প্রবণতা অনেকাংশে কমেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারি প্রতিবেশী দেশের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে বৈধ পথে অবৈধভাবে পণ্য এনে রাজস্ব ফাঁকির চেষ্টা করছে।তিনি বলেন, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে।জব্দ করা পণ্যসামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান,ভারতীয় পণ্য জব্দ