নজর বিডি

অর্থনীতির আগাম সংকেত দিতে পারে পিএমআই সূচক

সরকারি পরিসংখ্যান প্রকাশের আগেই দেশের অর্থনীতির গতিপ্রকৃতি, ব্যবসায়িক কার্যক্রম এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত বোঝার ক্ষেত্রে ‘পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্স’ (পিএমআই) কার্যকর আগাম সংকেত (আর্লি-ওয়ার্নিং) হিসেবে কাজ করতে পারে।সোমবার (৩১ আগস্ট) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।পিএমআই মূলত ব্যবসায়িক কর্মকাণ্ডের সম্প্রসারণ বা সংকোচনের নির্দেশক। সূচকের মান ৫০-এর উপরে থাকলে ব্যবসায়িক ইতিবাচক ধারা এবং ৫০-এর নিচে থাকলে মন্দা বা সংকোচন বোঝায়।বর্তমানে দেশের কৃষি (৪৬টি), উৎপাদন (৯২টি), নির্মাণ (৫০টি) ও সেবা (২১২টি) এলাকার মোট ৪০০টি প্রতিষ্ঠানের তথ্যের ওপর ভিত্তি করে প্রতি মাসে এই সূচক তৈরি করা হয়। নতুন অর্ডার, উৎপাদন, কর্মসংস্থান, ইনপুটের দাম ও সরবরাহের সময়ের ওপর ভিত্তি করে পিএমআই প্রস্তুত করায় সরকারি জিডিপি বা শিল্প উৎপাদনের চূড়ান্ত তথ্যের আগেই দেশের বাস্তব অর্থনৈতিক চিত্র বোঝা সম্ভব হয়।দেশের অর্থনৈতিক ধাক্কার স্পষ্ট প্রতিফলনসেমিনারে উপস্থাপিত তথ্যে দেখা যায়, সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক নানা ঘটনার প্রতিফলন ঘটেছে পিএমআই সূচকে:দেশব্যাপী আন্দোলন, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে সূচক ২৭ পয়েন্ট কমে ৩৬.৯-এ নেমে আসে। সরকারি ছুটি, জ্বালানি সংকট ও শুল্কচাপের কারণে সূচক কমে ৮.৮ পয়েন্ট।নির্বাচনকেন্দ্রিক অনিশ্চয়তা ও বৈশ্বিক চাহিদা কমায় সূচক কমে ৭.৮ পয়েন্ট।দীর্ঘ ছুটি ও ১৫ শতাংশ ভ্যাট চালুর প্রভাবে সূচক ৯.৯ পয়েন্ট কমে ৫২.৯-এ দাঁড়ায়। তবে সূচক ৫০-এর উপরে থাকায় ব্যবসা সম্প্রসারণের ধারায় ছিল।গবেষণায় দেখা গেছে, পিএমআই-এর সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির ৮২ শতাংশের বেশি সম্পর্ক রয়েছে। ফলে সম্ভাব্য মূল্যস্ফীতি, কর্মসংস্থানের ঘাটতি বা মন্দার পূর্বাভাস পেয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক দ্রুত মুদ্রানীতি বা বাণিজ্যিক সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। পাশাপাশি বেসরকারি খাতও আগাম তথ্য ব্যবহার করে তাদের বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনা সাজাতে পারে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারতের মতো বাংলাদেশেও তৈরি পোশাক (আরএমজি) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের জন্য পৃথক ও বিস্তৃত পিএমআই চালুর তাগিদ দেন অর্থনীতিবিদরা।

অর্থনীতির আগাম সংকেত দিতে পারে পিএমআই সূচক