নজর বিডি

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে আতিকের হাসপাতালে ছুটে যাওয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তুরাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিকুল ইসলাম আতিক অসুস্থ বিএনপি নেতা মো. সাইদুল ইসলামের ছোট ভাই কাউসার আলম ইফতিকে দেখতে হাসপাতালে গেছেন।গত ১৭ আগস্ট রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের লুবানা হাসপাতালে চিকিৎসাধীন কাউসার আলম ইফতিকে দেখতে যান বিএনপি নেতা আতিকুল ইসলাম আতিক। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করেন।কাউসার আলম ইফতি প্রয়াত বিএনপি নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি লুৎফর রহমান লাল মিয়া মেম্বারের ছেলে এবং স্থানীয় বিএনপি নেতা মো. সাইদুল ইসলামের ছোট ভাই।হাসপাতালে অসুস্থ নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে আতিকুল ইসলাম আতিক বলেন, বিএনপি সবসময় দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে রয়েছে। অসুস্থতার সময়ও দলের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা করা আমাদের দায়িত্ব।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা প্রয়াত লুৎফর রহমান লাল মিয়া মেম্বারের পুত্র মো. সাইদুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস আহমেদ, আব্দুল খালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য, চিকিৎসা শেষে কাউসার আলম ইফতি বর্তমানে তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডের দিয়াবাড়ি এলাকার নিজ বাসায় রয়েছেন। তিনি লুবানা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।কাউসার আলম ইফতির দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে আতিকের হাসপাতালে ছুটে যাওয়া