নজর বিডি

৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হিসেবে ৬টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ মোট ৪ কোটি ৮০ লাখ টাকা প্রদান করা হবে।আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ ও চূড়ান্ত করা হয়।হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলো এক যৌথ আলোচনায় বসে। দীর্ঘ আলোচনা শেষে মানবিক দিক বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে মোট ৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া মেনে দ্রুততম সময়ের মধ্যে এই ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগী পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

৪ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল