নজর বিডি

আমানউল্লাহ আমানের সাথে নিশু ও মহিলা দল নেত্রীদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রহিমা সুলতানা নিশু।শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসে আমানউল্লাহ আমানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সাভার উপজেলা মহিলা দলের সভাপতি ঝর্ণা খাতুন এবং সাধারণ সম্পাদক আয়শা আক্তার নুপুর উপস্থিত ছিলেন।সাক্ষাৎ শেষে রহিমা সুলতানা নিশু বলেন, "মাদারগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও আধুনিকমানের উপজেলা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে 'মহিলা ভাইস চেয়ারম্যান' পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে আমার। ভোটের মালিক জনগণ, তারাই ভোট প্রয়োগের মাধ্যমে আগামীর সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন।"তিনি আরও বলেন, "বর্তমান সময়ে সর্বক্ষেত্রে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই সমাজের নানা অসঙ্গতি দূর করে ইতিবাচক পরিবর্তন আনছে। আমার পদে অন্যান্য যারা প্রার্থী হবেন, তাঁদের মধ্য থেকে জনগণ যাঁকে সবচেয়ে যোগ্য মনে করবেন, তাঁকেই নির্বাচিত করবেন। আমি মাদারগঞ্জবাসীর সার্বিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।"

আমানউল্লাহ আমানের সাথে নিশু ও মহিলা দল নেত্রীদের সৌজন্য সাক্ষাৎ