নজর বিডি

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত উপকূলীয় শহর বুমেরদেসের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।সংস্থাটির তথ্য অনুযায়ী, শুক্রবার অজ্ঞাত কারণে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আলজেরিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২০