নজর বিডি

ইদ্রিস আলীর মায়ের ইন্তেকালে নজরবিডি গভীর শোক প্রকাশ

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইদ্রিস আলীর মাতা আজ  শুক্রবার,২৯ মে ২০২৬ইং ভোর রাত ৫টার দিকে  ইংরেজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নজরবিডি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।শোকবার্তায় নজরবিডির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আমিনুল ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, “মায়ের মৃত্যু অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।”নজরবিডি পরিবার মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।

ইদ্রিস আলীর মায়ের ইন্তেকালে নজরবিডি গভীর শোক প্রকাশ