নজর বিডি

ইরান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সতর্কতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা জারি করেছে।মার্কিন দূতাবাসগুলো সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধি, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ জটিলতার বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে।এর আগে ইরানের সঙ্গে চুক্তি না হলে দেশটির ওপর ‘খুব কঠোর’ হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে একপর্যায়ে তারা আর সংঘাত চালিয়ে যেতে না পারে।ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং ভুল তথ্য দেয়।মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সবসময় সতর্ক থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ও অন্যান্য ভ্রমণ বাধার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্য পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।কিছু বিমান সংস্থা স্বাভাবিক ফ্লাইট সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে এবং কয়েকটি রুটে ফ্লাইট বাতিল করেছে বলেও জানানো হয়েছে।এদিকে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো পৃথকভাবে সতর্কতা জারি করেছে। জর্ডানে থাকা নাগরিকদের নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলতে এবং ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটস্থ আশ্রয়কেন্দ্র সম্পর্কে আগাম জেনে রাখতে বলা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের পরবর্তী পদক্ষেপ অনিশ্চিত হতে পারে।

ইরান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সতর্কতা