রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুর রউফ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্তী বড়ুয়া, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য আবু বকর, শিক্ষক প্রতিনিধি ও এডহক কমিটির সদস্য মোহাম্মদ আলী ফরহাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব ফরিদুর রহমান।পরে প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন বৃত্তি পরীক্ষা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।