জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের কর প্রশাসন বিভাগের সদস্য আহসান হাবিব। সোমবার (২৯ জুন) ঊর্ধ্বতন একটি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।