নজর বিডি

এমপি লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি ও তার সহধর্মিণীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ডুমুরিয়ায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে তারা বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন।ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসর নামাজ শেষে ডুমুরিয়া মডেল মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অসুস্থ সংসদ সদস্য ও তার স্ত্রীর আশু সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ আলমগীর হোসেন।এ ছাড়া ধামালিয়া ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক, বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, আবদুল মজিদ জোয়ারদার, এফএম গোলাম সরোয়ার, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শাহেদুজ্জামান বাবু, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মোনাজাতে অংশ নেন।

এমপি লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল