ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাতে গুরুতর আঘাতজনিত কারণে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর জরুরি অস্ত্রোপচার চলছে।শনিবার সকালে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।এমপির অসুস্থতায় নজরবিডি পরিবারের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে বিশেষ ভাবে সকলের নিকট দোয়া কামনা করছি। এলাকাবাসীর প্রতি বিনীত আহ্বান, "চিকিৎসকদের অনুরোধক্রমে আমরা সকলের কাছে অনুরোধ করছি, হাসপাতালে অহেতুক ভিড় জমাবেন না। এটি তাঁর এবং হাসপাতালের অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করবে।"