কসবা-আখাউড়ায় সহস্রাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।শুক্রবার সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, পৌরসভা আমীর মোরশেদুল আলম এবং কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা।প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, “জামায়াত একটি মানবতাবাদী আন্দোলন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা কসবা-আখাউড়া উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়ানোকে সামাজিক দায়বদ্ধতা ও ঈমানের দাবি মনে করি।”তিনি আরও বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।