নজর বিডি

কামারপাড়া আড়তের নবগঠিত ব্যবসায়িক পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

উত্তরার কামারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান সুপার মার্কেটের (কামারপাড়া আড়ত) নবগঠিত ব্যবসায়িক পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার বিকেলে সভায় কামারপাড়া আড়তের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এরশাদ মিয়াজী।সভায় নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির দূরদর্শী নেতৃত্বে কামারপাড়া আড়তের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হবে।নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং আড়তের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

কামারপাড়া আড়তের নবগঠিত ব্যবসায়িক পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত