নজর বিডি

কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।শনিবার (১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি-৯-৫২৬) চট্টগ্রামে পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করা হয়।কাস্টমস গোয়েন্দা জানায়, ভারতীয় নাগরিক থামিম আনসারিকে তল্লাশি করে তার আন্ডারওয়্যারের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্যাকিংসহ উদ্ধার হওয়া বস্তুটির মোট ওজন ৪৫৫ গ্রাম।কর্তৃপক্ষ জানিয়েছে, প্যাকিং অপসারণের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণ করা হবে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, এর আগের দিন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছিল কাস্টমস গোয়েন্দা।

কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক