নজর বিডি

খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৪

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) খিলক্ষেত থানা এলাকার বিভিন্ন স্থানে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এই বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, সাজা ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ১ জন এবং ডিএমপি অধ্যাদেশের আওতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১৪