নজর বিডি

খিলক্ষেতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

গতকাল ২২ আগস্ট বাদ মাগরিব রাজধানীর খিলক্ষেত জাহানারা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলক্ষেত পশ্চিম থানার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।খিলক্ষেত পশ্চিম থানা আমীর জনাব হাসনাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খিলক্ষেত পশ্চিম থানা সেক্রেটারি জনাব মোঃ সলিমুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব জাকির হোসেন ভূইয়া।প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ঘিরে নগরবাসীর প্রত্যাশা, সমস্যা ও বিভিন্ন পরামর্শ তিনি মনোযোগ দিয়ে শোনেন। তিনি নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, বাসযোগ্য ও মানবিক নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নগরবাসীর প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা, পরিচ্ছন্নতা, যোগাযোগব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। তাঁরা জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নাগরিকদের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন

খিলক্ষেতে সুধী সমাবেশ অনুষ্ঠিত