নজর বিডি

খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির ভুইয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।তিনি বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় হুমায়ুন কবির ভুইয়াকে গ্রেপ্তার করা হয়।অভিযানে তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হুমায়ুন কবির ভুইয়াকে আদালতে পাঠানো হয়েছে।

খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার