নজর বিডি

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে ইতি (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।আহত ইতি স্থানীয় রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার জুলফিকার রহমানের মেয়ে।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পড়াশোনা শেষে ইতি বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ইতির পায়ে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ