চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চংচো মনি (৬০) নামে এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে লৈলাপুর গ্রামের বাসিন্দা চংচো মনির কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চংচো মনির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও কেনাবেচা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে