চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, একটি ট্রাক এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা।অভিযান দুটির বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:১৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় (প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশে)। সোনামসজিদ বিওপি। একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালিয়ে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ এবং মোবাইল ফোন জব্দ করা হয়। ট্রাকচালক মো. রিয়াদ হোসেন (২০)। এই অভিযানের মোট জব্দকৃত মালামালের মূল্য ৬৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।একই দিন (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকা।চৌকা বিওপি। সহায়তা ও জব্দ ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন। আটক মো. নাঈম ইসলাম (১৮)। মূল্য এই অভিযানের মোট জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ৫০০ টাকা।আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান:“সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”