নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতের রামদার কোপে ভ্যানচালক গুরুতর জখম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্বৃত্তদের রামদার কোপে রাজপতি (৩৫) নামে এক ভ্যানচালক গুরুতর জখম হয়েছেন। কোপের আঘাতে তাঁর ফুসফুস কেটে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাজপতি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরীভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিলের ছেলে।স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলা থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়ি ফেরার পথে পুষকুনি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত রাজপতির পথরোধ করে। একপর্যায়ে তারা রামদা দিয়ে তাঁর পিঠে কোপ দেয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত রামেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ভ্যানচালকের ওপর হামলার পর তাঁর ভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতের রামদার কোপে ভ্যানচালক গুরুতর জখম