নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "গাছ লাগান, পরিবেশ বাঁচান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলার গণকা অগ্রণী মোড়ে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এ কর্মসূচির আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সমিতির সভাপতি মাহফুজুর রহমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আওতায় ৫০০টি মেহগনি, আম ও নিমসহ বিভিন্ন জাতের চারা রোপণ করা হচ্ছে। এছাড়া আরও ১ হাজার চারা স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামীতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত