নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ ও বিস্তার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় মূল আলোচনা হয় ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং সর্বস্তরের মানুষকে সচেতন করার ওপর তারা জোর দেন।উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত