নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচির প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও অগ্রগতি’—এই মূলনীতিকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা