জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলজুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. হারুনুর রশিদ।অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলনের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়।