নজর বিডি

নতুন ১০১ সদস্যের কমিটি ঘোষণা করলো এনআইসিটিএফ

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) সম্পর্কে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রচারিত ‘সদস্য বহিষ্কার’ সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে সংগঠনটি। বুধবার (১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তারা এই তথ্য নিশ্চিত করে।সংগঠনটি জানায়, সংগঠনে কাউকে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। গত ২৯ জুন অনুষ্ঠিত জরুরি বিশেষ সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন এবং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পুনর্গঠন ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। ওই সভায় সাবেক সভাপতি রাফেল কবিরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে অধ্যাপক ড. শাহ জে মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।প্রতিবাদলিপিতে বলা হয়, আইসিটি সেক্টরে বিভ্রান্তি ছড়াতে স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে গুজব প্রচার করছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।পুনর্গঠিত কমিটিতে অধ্যাপক ড. শাহ জে মিয়া ভারপ্রাপ্ত সভাপতি এবং মো. রওশন কামাল জেমস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ১০১ সদস্যের এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান।

নতুন ১০১ সদস্যের কমিটি ঘোষণা করলো এনআইসিটিএফ