নজর বিডি

জামায়াতের ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবির

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনকে সুসংগঠিত করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং দায়িত্বশীলদের সাংগঠনিক ও আদর্শিক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবুজার গিফারী।বক্তারা বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কোরআনের আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে দায়িত্বশীলদের নিয়মিত প্রশিক্ষণ ও আদর্শিক চর্চা গুরুত্বপূর্ণ।শিক্ষা শিবিরে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা অংশ নেন।

জামায়াতের ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবির