নজর বিডি

জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ষষ্ঠ দিনের কর্মসূচি, অভিযুক্ত গ্রেপ্তারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনগুলো পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংস্কৃতিক কর্মীরা গান, কবিতা ও নাটিকার মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শক্তির ব্যানারে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ষষ্ঠ দিনের কর্মসূচি, অভিযুক্ত গ্রেপ্তারের দাবি