নজর বিডি

জাহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্যের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর মর্যাদায়) হিসেবে নিযুক্ত হওয়ায় সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের (ডিএসইউ) উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আসিফ মিজান।রোববার এক অভিনন্দন বার্তায় প্রফেসর ড. আসিফ মিজান বলেন, “জননেতা জাহির উদ্দিন স্বপন এমপি কেবল একজন ব্যক্তি নন, বরং একটি অনন্য প্রতিষ্ঠান। তিনি একাধারে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, কর্মনিষ্ঠ এবং মার্জিত রুচির একজন প্রাজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর মেধা ও নেতৃত্বের স্বাক্ষর আমরা অতীতেও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর এই নিয়োগ অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে।”অভিনন্দন বার্তায় তিনি আরও বলেন, “জনাব জাহির উদ্দিন স্বপন এমপি তাঁর ওপর অর্পিত এই নতুন ও দায়িত্বপূর্ণ পদে পূর্বের মতোই সাফল্যের আলো ছড়াবেন এবং দেশ ও জাতির অগ্রগতিতে এক অসামান্য অবদান রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।”প্রফেসর ড. আসিফ মিজান নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করেন।

জাহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্যের অভিনন্দন