নজর বিডি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দুস্থদের মাঝে কাপড় বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে কাপড় বিতরণমহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহবায়ক ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন।আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক, মো: আক্তার হোসেন। এম কফিলউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, রশিদ গ্রুপ এবং যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।এ সময় ঢাকা-১৮ আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।কাপড় বিতরণ কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দুস্থদের মাঝে কাপড় বিতরণ