ডারউইনে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ ও এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তাসকিন-হাসানদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ২০০ রান ছোঁয়ার আগেই গুটিয়ে গেছে স্বাগতিকেরা।ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন তারকা ব্যাটার স্টিভেন স্মিথ।বাংলাদেশের হয়ে বল হাতে ক্যারিয়ার সেরা পারফর্ম করেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। ৫৫ রান খরচায় একাই ৬টি উইকেট শিকার করে অজি ব্যাটারদের বড় সংগ্রাহের স্বপ্ন চুরমার করে দেন তিনি। তার সঙ্গে অন্য প্রান্ত থেকে দারুণ চাপ বজায় রাখেন এবাদত হোসেনসহ অন্য পেসাররা।