নজর বিডি

ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন উন্নয়নে স্থান পরিদর্শন

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা আদর্শ গ্রামের বাসিন্দাদের জন্য নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে যৌথভাবে স্থান পরিদর্শন করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর ও খর্নিয়া ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ।সরকারি উদ্যোগে বরাদ্দ দেওয়া ৩০টি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের জন্য রোববার (১৬ আগস্ট) টিপনা আদর্শ গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে উপযুক্ত স্থান নির্বাচন করা হয়।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহাঙ্গীর আলম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ কুমার, খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-প্রশাসক মো. মোসলেম উদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, স্থানীয় এমপির প্রতিনিধি ও ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জিয়া গাজী, বিএনপি নেতা মো. শাহজাহান ফকির, শেখ মোফাজ্জল হোসেন, শেখ রোকন উদ্দিন, শফিকুল ইসলাম সরদার, মো. ফরহাদ হোসেন সরদার, শেখ আবুল হাসান, শেখ তৈয়বুর রহমান, এফ. এম. বোরহান উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।পরিদর্শন দল টিপনা আদর্শ গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে সম্ভাব্য উপকারভোগীদের মতামত গ্রহণ করেন। একই সঙ্গে পরিবেশগত ও ব্যবহারিক দিক বিবেচনা করে ডিপ টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিত করা হয়।দ্রুত নির্মাণকাজ শুরুর আশ্বাসডুমুরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাহাঙ্গীর আলম বলেন, প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিশুদ্ধ খাবার পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। টিপনা আদর্শ গ্রামের ভৌগোলিক অবস্থান ও প্রয়োজন বিবেচনা করে ৩০টি ডিপ টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছে।তিনি বলেন, ‘আমরা সরেজমিনে এসে সুনির্দিষ্ট সাইট নির্বাচন করেছি, যাতে কোনো পরিবার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়। খুব দ্রুতই এর নির্মাণকাজ শুরু হবে।’খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-প্রশাসক মো. মোসলেম উদ্দিন বলেন, টিপনা আদর্শ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিটি বাড়ি পরিদর্শন করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে সঠিক স্থানে এসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ বলেন, আদর্শ গ্রামের প্রতিটি পরিবার যাতে সমভাবে উপকৃত হতে পারে, সে লক্ষ্যেই যৌথভাবে স্থান পরিদর্শন করা হয়েছে। জনস্বার্থে নেওয়া প্রকল্পটি দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন উন্নয়নে স্থান পরিদর্শন