নজর বিডি

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবেদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. কামরুজ্জামানসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছ উৎপাদনে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধের পাশাপাশি মৎস্য উৎপাদন বাড়াতে ডুমুরিয়ার চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসতে হবে।সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, ডুমুরিয়ার অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় চাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এ অঞ্চলকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে।আলোচনা সভা শেষে সফল ও সেরা মৎস্য চাষিদের মধ্যে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্য চাষি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন

ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত