ঢাকার কয়েকটি এলাকায় গ্যাসের বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন কাজের জন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ সময় এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।