নজর বিডি
আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিসি ড. আসিফ মিজানের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রফেসর ড. আসিফ মিজান বলেন, ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক এ দিনে তিনি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসার এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি গঠনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংকট ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর জনগণের রায়ে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে ড. আসিফ মিজান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে দেশকে নতুন আশার পথে এগিয়ে নিচ্ছেন। জনআকাঙ্ক্ষা পূরণ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে ধারণ করে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছে, তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীরা ভবিষ্যতেও প্রজ্ঞা, দেশপ্রেম ও একনিষ্ঠতার সঙ্গে একটি সমৃদ্ধ, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন।

শুভেচ্ছান্তে

প্রফেসর ড. আসিফ মিজান

উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া

অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ

বিষয় : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিসি ড. আসিফ মিজানের শুভেচ্ছা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিসি ড. আসিফ মিজানের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রফেসর ড. আসিফ মিজান বলেন, ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক এ দিনে তিনি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসার এবং অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তি গঠনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ রাজনৈতিক সংকট ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর জনগণের রায়ে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে ড. আসিফ মিজান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে দেশকে নতুন আশার পথে এগিয়ে নিচ্ছেন। জনআকাঙ্ক্ষা পূরণ এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে ধারণ করে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সময়োপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান সরকার একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছে, তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীরা ভবিষ্যতেও প্রজ্ঞা, দেশপ্রেম ও একনিষ্ঠতার সঙ্গে একটি সমৃদ্ধ, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন।

শুভেচ্ছান্তে

প্রফেসর ড. আসিফ মিজান

উপাচার্য, দারু সালাম বিশ্ববিদ্যালয়, সোমালিয়া

অপরাধবিজ্ঞান, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত