উত্তরার মুগ্ধ মঞ্চে জুলাই এক্সিভিশনের উদ্বোধন করেন শহীদ পরিবারবর্গ জুলাই গণপ্রজানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী জুলাই এক্সিভিশনের আয়োজন করেছে "জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা"। শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান ও শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন দিনব্যাপী জুলাই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ আব্দুন নূরের বাবা- মাওলানা বাশার।শহীদ আসাদুল্লাহর স্ত্রী- ফারজানা আক্তার শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা- বিলকিস জামানশহীদ নাইমা সুলতানার মা- আইনুন নাহার।শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা- রুপালি আক্তার।জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির উত্তর যুগ্ম আহবায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন তারিখ হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জুবায়ের সজীব, ইমরান হোসাইন ইমু, আহমেদ সামরানসহ নেতৃবৃন্দ। শহীদ পরিবার জুলাই আগস্টের খুনিদের বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন চান। উল্লেখ্য জুলাই প্রদর্শনী দিনব্যাপী চলবে। বিকাল ৪ঃ০০ টা থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যার পরে কাওয়ালী সন্ধ্যা কাশিদা ব্যান্ড পরিবেশন করবেন। রাতে বিদ্রোহের উত্তরা শিরোনামে ডকুমেন্টারি প্রদর্শন হবে। উক্ত অনুষ্ঠানগুলোতে উত্তরাসহ আশেপাশে অধিবাসীদেরকে অংশগ্রহণের আমন্ত্রণ রইল।