নজর বিডি

অবৈধ পথে ভারতে প্রবেশ: চট্টগ্রামের দম্পতি গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ত্রিপুরার দেবদ্রু থানা এলাকায় চট্টগ্রামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সন্তনু দেবনাথ ও তার স্ত্রী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে বসবাসের ক্ষেত্রে নানাবিধ ‘কষ্টের’ কথা উল্লেখ করলেও, সুনির্দিষ্ট কোনো সমস্যার কথা জানাতে পারেননি।ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যম 'ত্রিপুরা টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ জুন গোপন তথ্যের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র না পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে সন্তনু দেবনাথ দাবি করেন, বাংলাদেশে তাদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছিল। উজ্জ্বল ভবিষ্যতের আশায় তিনি এবং তার স্ত্রী খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তবে ঠিক কী ধরনের কষ্ট বা সমস্যার কারণে তারা দেশ ছেড়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।দেবদ্রু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, তাদের আচরণে সন্দেহ হওয়ায় এবং কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তারা চট্টগ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন, কিন্তু বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। দম্পতিটি কীভাবে সীমান্ত অতিক্রম করেছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।ভারতের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অবৈধ পথে ভারতে প্রবেশ: চট্টগ্রামের দম্পতি গ্রেপ্তার