দুবাইয়ের আল মিনহাদ এয়ারবেসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে—মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানিয়েছে, ঘাঁটিটি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।একই সঙ্গে জনগণকে গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।নজর বিডি | সর্বশেষ খবর সবার আগে