নজর বিডি

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এফএইচ এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। ছবি: নজরবিডিপ্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে।" তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে জানানো হয়, এফএইচ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। এসব উপকরণ পাওয়ার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতার।এছাড়াও অনুষ্ঠানে রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন