নজর বিডি

লোহাগড়ায় শা ম আনওয়ারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল

শিক্ষা, সমাজসেবা ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আজীবন নিবেদিতপ্রাণ ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ, বরেণ্য শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক শা ম আনওয়ারুজ্জামান। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নড়াইলের লোহাগড়ায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান আলেক।স্মরণসভায় বক্তারা বলেন,"শা ম আনওয়ারুজ্জামান শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্ম গড়ার কারিগর। শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণে তাঁর অবদান আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মকে পথ দেখাবে।"লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মোহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,এস এম হায়াতুজ্জামান, সদস্যসচিব, নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও প্রধান শিক্ষক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। ড. মোহাম্মদ শরিফুজ্জামান, অধ্যক্ষ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মোশারফ হোসেন মোল্যা, অধ্যক্ষ, নবগঙ্গা ডিগ্রি কলেজ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুফতি বদরুল ইসলাম, নাসরিন জামান, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. হেমায়েত হোসেন, এস এ সাইফুল্লাহ মামুন, আনম মাজহারুল হক, মো. আমির হোসেন, এস এম মুরাদুজ্জামান, আখতারুল আলম বাবলু, রেশমা জামান, মো. সেলিম জাহাঙ্গীর, মো. হান্নান বিশ্বাস, সৈয়দ খায়রুল আলম, এস এম গিয়াসউদ্দিন জুয়েল এবং প্রকৌশলী রাজু আহমেদ বাপ্পী।এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মরহুম শা ম আনওয়ারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।

লোহাগড়ায় শা ম আনওয়ারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল