ঢাকা, ৩১ আগস্ট ২০২৬:নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ে দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করে তিনি নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড গত ২৮ আগস্ট ২০২৬ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ঢাকায় নরওয়ে দূতাবাসে শোকবই খোলার ব্যবস্থা করা হয়।শোকবইয়ে স্বাক্ষরের সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।