নজর বিডি

পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন

লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং-এ বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ‘এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং: ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ তিনি অংশ নেন। সভায় পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ফজলুল হক মিলন দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সংসদ সদস্য ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নিজস্ব প্রতিবেদক: লাওসে অনুষ্ঠিত এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং-এ বাংলাদেশ জাতীয় সংসদের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ‘এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসালটেটিভ মিটিং: ওভারসিজ অ্যান্ড একাডেমিক সেশন’-এ তিনি অংশ নেন। সভায় পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ফজলুল হক মিলন দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সংসদ সদস্য ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এ সময় পানি ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন