নজর বিডি

ঈদ আনন্দে কাশিয়ানীতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগ ও আয়োজনে রোববার (৩১ মে) বিকেলে এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তরুণদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরিনা শুভ্রা, জেলা খাদ্য কর্মকর্তা শরীফ তারিকুজ্জামান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, কাশিয়ানী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান।রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান মফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল খান এবং পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এমপি সেলিমুজ্জামান সেলিম। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে দুই দল মাঠে নামায় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ঈদের ছুটিতে ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ঈদ আনন্দে কাশিয়ানীতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত