নজর বিডি

ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-পাগলা সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল যুবরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে ২০ বোতল এসকাফসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবরাজ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকার আব্দুল হামিদ ড্রাইভারের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার