নজর বিডি

বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। বিজিবি জানায়, চলতি বছরের জুলাই মাসে ৫৩ বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ (একজন আসামিসহ), ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সরকারের  নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার